শূন্য থেকে গবেষণায় সক্ষমতা : ইবিতে বায়োইনফরমেটিকস কর্মশালার সমাপনী

২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৩ PM
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের একদম প্রাথমিক পর্যায় থেকে গবেষণায় সক্ষম করে তুলতে আয়োজিত চার দিনব্যাপী ‘Empowering Freshers from Zero Knowledge to Research Publication’ প্রতিপাদ্যে বায়োইনফরমেটিকস, নেটওয়ার্ক ফার্মাকোলজি ও ড্রাগ ডিসকভারি-বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইইইই, ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবি) ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাবে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে আইইইই ইএমবিএসের উপদেষ্টা অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহমান।

এ ছাড়া অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. খাইরুল ইসলাম; আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক বাপ্পা সরকার এবং স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডেটা সায়েন্স  বিভাগের সহকারী অধ্যাপক সুমন বিশ্বাস। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আইইইই ইএমবিএস, বিশ্ববিদ্যালয় শাখার চেয়ার মো. ইয়াকুব আলী।

আয়োজকরা জানান, চার দিনব্যাপী বায়োইনফরমেটিকসের বেসিক কর্মশালায় ৪০ জনের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ করেছিলেন। এতে একদম শুরুর পর্যায় থেকে কীভাবে গবেষণা প্রবন্ধ প্রকাশ করা যায় সে বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষায় বায়োইনফরমেটিকসের সম্ভাবনা ও সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় গবেষণা প্রপোজাল ও গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট উপস্থাপনার ভিত্তিতে স্ক্রিনিংয়ের মাধ্যমে তিনজন বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীরা হলেন স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডেটা সায়েন্স বিভাগের মাহমুদুল ইসলাম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের লাবিব রহমান এবং জোবায়ের হোসেন। 

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9