গাজীপুরে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার

২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ PM
বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার দুজন

বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার দুজন © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।

পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি জসিম ও আরিফকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পাঠানপাড়া এলাকার মজিবর নামে এক ব্যক্তির বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হচ্ছে।

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬