সকালেই একসঙ্গে ঝরল ৩ জনের প্রাণ

১১ আগস্ট ২০২৬, ১০:৫০ AM
চাঁদপুরের বানিয়াচোঁ এলাকায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক

চাঁদপুরের বানিয়াচোঁ এলাকায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক © টিডিসি ফটো

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ (দোয়া ভাঙ্গা) এলাকায় যাত্রীবাহী আল-আরাফাহ পরিবহন ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বানিয়াচোঁ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর সড়কে পড়ে ছিল দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহন। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্য খবর: টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে

চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬