ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএনও অপসারণে ছাত্রদলের সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পলাশবাড়ী উপজেলা ছাত্রদল।

সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে পলাশবাড়ী চৌমাথায় সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন। এসময় নিয়োগ বঞ্চিত প্রার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পরিবার কার্ড শুমারির কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল ও গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার বিরুদ্ধে শুমারি ফলাফলে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। তারা অবিলম্বে এ দুজনকে অপসারণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শামিম রেজা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, শ্রমিক দলের সদস্য সচিব দুলাল, পৌর জাসাসের আহ্বায়ক আল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা আরও জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ বাতিল না করা হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল।

সড়ক অবরোধের কারণে পলাশবাড়ী শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে খাদ্য অধিদপ্তরের আওতায় এ ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি শুমারির ফলাফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় প্রকৃত কার্ডধারীদের নাম বাদ দেয়া এবং অযোগ্যদের অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে পলাশবাড়ীতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬