গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১০ আগস্ট ২০২৬, ০১:১৯ PM
টুঙ্গিপাড়া থানা

টুঙ্গিপাড়া থানা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) রাতে নিলফা বাজার এলাকায় দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (১০ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পথচারী জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে নিলফা বাজারের সড়ক পারাপারের সময় জাবেদ আলী নামের ব্যক্তিকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যাযন। তখন রাস্তার মাঝে থাকা বিভাজকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন জাবেদ। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, রাতে দুর্ঘটনার পর জাবেদ নামের পথচারী সোমবার ভোর ৫টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬