প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই, সিসিটিভি ফুটেজ ভাইরাল

১০ এপ্রিল ২০২৬, ১০:৫০ AM
ব্যবসায়ীকে গুলি

ব্যবসায়ীকে গুলি © সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় দিনদুপুরে দুই ব্যবসায়ীকে গুলি করে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে এবং এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. আল আমিন (৩০) ও মো. পারভেজ (২২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আল আমিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বাসিন্দা ও পোশাক কারখানার সাব-কন্ট্রাক্টর এবং পারভেজ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।

আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নাশতা সেরে মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার চকবাজারের পথে রওনা হয়েছিলেন আল আমিন ও পারভেজ। তারা জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন হেলমেটধারী ছিনতাইকারী তাদের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে আসা চারজন ছিনতাইকারী সড়কের পাশে এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছে। টাকা ছিনিয়ে নেওয়ার পর তারা জনসম্মুখে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণ করে। আতঙ্কিত এক ব্যবসায়ী প্রাণভয়ে দৌড়ে পালাতে থাকলে তাকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি ছোড়া হয়। ফুটেজে একজনকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ এসআই ফারুক জানিয়েছেন, গুলিবিদ্ধ দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

তবে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬