নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য

২৯ মার্চ ২০২৬, ০৩:৩০ PM
উদ্ধার করা গুলি

উদ্ধার করা গুলি © টিডিসি

নওগাঁর বদলগাছী উপজেলায় চাষাবাদের সময় মাটির নিচ থেকে ৩২৫টি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটোলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কোনো বস্তুর উপস্থিতি টের পান। পরে সন্দেহ হলে আরও মাটি সরিয়ে দেখেন, সেখানে রাইফেলের বিপুল পরিমাণ গুলি মাটির নিচে লুকানো অবস্থায় রয়েছে। খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গুলি উদ্ধার করে জব্দ করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো থানায় নেওয়া হয়েছে। এগুলোর উৎস এবং কীভাবে এখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9