খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ PM
খাগড়াছড়ি পাহাড়ি জনপদ

খাগড়াছড়ি পাহাড়ি জনপদ © সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলায় গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় একটি দোকানের পার্শ্ববর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭)। তিনি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা আটজনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, ঠ্যাঙ্গারে সন্ত্রাসী বাহিনীর অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। বর্তমানে তাদের দলে শত্রুর অভাব নেই।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যাল…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘বই পড়া’ কর্মসূচি শুরু করছে স…
  • ০৭ জুলাই ২০২৬
সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন মেসি
  • ০৭ জুলাই ২০২৬
পরীক্ষার পড়ায় ব্যাঘাত, শব্দ কমাতে বলতেই জবি ছাত্রীর ওপর হাম…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিকে ৩২ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেলে শূন্য পদে নত…
  • ০৭ জুলাই ২০২৬
বাছাইপর্ব ছাড়াই ২০৩০ বিশ্বকাপে খেলবে যে ৬ দেশ
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence