বাড়িতে ঢুকে বাবার সামনে অনার্স পড়ুয়া ছেলেকে গুলি করে হত্যা

২৬ মার্চ ২০২৬, ০৮:২১ PM
নিহত আমির হামজা

নিহত আমির হামজা © সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে বাবার সামনে স্নাতক (অনার্স) পড়ুয়া ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে নিহত ওই শিক্ষার্থীর নাম আমির হামজা। তিনি শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। দুই মাস আগে তন্বী আক্তার নামের খুলনার এক কলেজছাত্রীকে বিয়ে করেছিলেন। তিনি পরিবার নিয়ে খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি শিবপুরে এসেছিলেন। 

পুলিশ ও স্বজনেরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয় যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়িতে প্রবেশ করে এবং প্রশাসনের লোক পরিচয় দিয়ে হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং বাড়ির পাশের খালের পাড়ে পড়ে যান। তাঁর মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬