মোটরসাইকেলযোগে এসে গুলি, ইউপিডিএফ সংগঠক নিহত

২৭ মার্চ ২০২৬, ১২:৫৯ PM
নীতিদত্ত চাকমা

নীতিদত্ত চাকমা © টিডিসি সম্পাদিত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর এক সংগঠক নিহত হয়েছেন। নিহত নীতিদত্ত চাকমা (৪০) পানছড়ি উপজেলা কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর দিক থেকে মোটরসাইকেলে এসে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে ব্রাশফায়ার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ অবস্থায় নীতিদত্ত চাকমাকে গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদরের পার্ক সাইড হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সংগঠক অমর চাকমা অভিযোগ করে বলেন, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এ হামলার জন্য দায়ী।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদুল জানান, ‘গোলাগুলির ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

জানা যায়, সূতকর্মা পাড়া এলাকায় পাহাড়ের অন্যতম বৃহৎ সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু, বিষু ও চাংক্রান উপলক্ষে মেলার প্রস্তুতি চলছিল। আগামী ১ এপ্রিল থেকে মেলা শুরু হওয়ার কথা রয়েছে। নিহত নীতিদত্ত চাকমা মেলার প্রস্তুতির কাজেই সেখানে অবস্থান করছিলেন।

এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬