সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ PM
গুলিতে আহত আতিয়ার রহমান

গুলিতে আহত আতিয়ার রহমান © সংগৃহীত

সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামের এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত আতিয়ার রহমান সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

জেলেরা জানান, সকালে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং শ্যামনগর থানা পুলিশ ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘আমরা বনদস্যু নির্মূলে তৎপর আছি। যৌথ অভিযানের জন্য সবার সঙ্গে কথা হচ্ছে, দ্রুত যৌথ অভিযান চালানো হবে। আহত জেলের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬