মিরসরাইয়ে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে গ্রেপ্তার ২

০৬ মার্চ ২০২৬, ০৫:৪০ PM
পুলিশের হাতে গ্রেপ্তার দুই

পুলিশের হাতে গ্রেপ্তার দুই © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার পৃথক অভিযানে চাঁদাবাজি ও দস্যুতার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

মিরসরাই উপজেলার জোরারগঞ্জে জাবেদ উদ্দিন রনি (২৮) নামের এক ব্যক্তিকে আটক রেখে চাঁদা দাবির ঘটনায় জড়িত মো. সাফায়েত হোসেন শুভ (২৫)কে গ্রেপ্তার করেন জোরারগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় খালেক ম্যানশন সংলগ্ন একটি খালি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ভুক্তভোগী রনিকে উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত শুভ বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

অপরদিকে, গত ৩ মার্চ সকাল সাড়ে আটটায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর বিশ্বরোডের মাথা এলাকায় নাছিমা আক্তার (৪৮) নামের এক নারীকে কৌশলে সিএনজি অটোরিকশায় তুলে হাত ও চোখ বেঁধে দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মো. রফিকুল ইসলাম সোহেল (৩৭) নামে এক আসামিকে বৃহস্পতিবার (৫ মার্চ)  বিকেল আনুমানিক ৫টায় গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, আটককৃত দুইজন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬