মিরসরাইয়ে লরির চাপায় প্রাণ গেল বৃদ্ধের

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ PM
বৃদ্ধকে চাপা দেওয়া বিএসআরএমের স্ক্রাববাহী লরি

বৃদ্ধকে চাপা দেওয়া বিএসআরএমের স্ক্রাববাহী লরি © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির স্ক্রাববাহী লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধ মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা মুখি লাইনে বিএসআরএমের স্ক্রাববাহী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই নরুল মোস্তফা বলেন, নুরুল আলম একজন পরহেজগার মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি সীতাকুণ্ডের গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুর যান। সেখান থেকে মহাসড়ক পার হয়ে গন্তব্যে যাওয়ার সময় দ্রুতগামী একটি লরি তাকে চাপা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাকির রব্বানী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: মিরসরাই
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬