চট্টগ্রামে গরু লুটে বাধা, বৃদ্ধকে গুলি করে হত্যা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ PM
নিহত চন্দন দে

নিহত চন্দন দে © টিডিসি

চট্টগ্রামের চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় চন্দন দে (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করে ৩টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। পরে তাকে উদ্ধার করা হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চন্দন দে একই এলাকার মৃত রেবতী দের ছেলে। লুট হওয়া গরু ৩টি নিহত চন্দন দে ও তার বাড়ির পাশ্ববর্তী নিতাই দের বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি মাইক্রোবাসে ৫ থেকে ১০ জনের একটি ডাকাত দল চন্দন দে ও নিতাই দের গোয়ালঘরে হানা দেয়। ডাকাত দলের সদস্যরা গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে টের পেয়ে যান। এ সময় তিনি ডাকাতদের বাধা দেন। তখন ডাকাতরা তাকে গুলি করে। এরপর তারা গোয়ালঘর থেকে ৫টি গরু লুট করার চেষ্টা করলেও পরে তারা ২টি গরু রেখে বাকি ৩টি গরু মাইক্রোবাসে তুলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় চন্দন দেকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খান বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করছি এবং আশপাশের সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করছি। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬