ইফতারি নিয়ে ফেরার পথে প্রাণ গেল এক যুবকের, আহত আরও ১

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ AM
জাহেদ হাসান সুমন

জাহেদ হাসান সুমন © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মস্থল থেকে ইফতার সামগ্রী নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী পিক-আপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় নতুন নাহার এগ্রো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত যুবকের নাম জাহেদ হাসান সুমন (২০)। তিনি স্থানীয় মোহাম্মদ ইউসুফের ছেলে। এছাড়া গুরুতর আহত যুবক নাম ইকবাল হোতিনিন (২৪)। তিনিও একই এলাকার মোহাম্মদ ছলিম উদ্দিনের সন্তান। তারা দুইজনে স্থানীয় নাহার এগ্রো গ্রুপে চাকুরি করত।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষসূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারি নিয়ে ফেরার সময় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী পিক-আপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সুমন। গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্তিনির কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত একজনের মরদেহ এবং একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়, মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি বলেন, সন্ধ্যায় স্থানীয় নাহারের একজন স্থানীয় শ্রমিক দুর্ঘটনায় নিহত ও আরেকজন আহত হওয়ার খবর পেয়েছি৷ অভিযুক্ত পরিবহনটিকে আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9