নিজ ফসলি জমিতে পড়ে ছিল কৃষকের রক্তাক্ত মরদেহ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ PM
চৌধুরী মিয়া মরদেহ

চৌধুরী মিয়া মরদেহ © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারের উত্তরপাশে একটি ইটভাটা-সংলগ্ন গোয়ামারা পোলের সঙ্গে নিচু ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া গামছা দিয়ে দুই পা বাঁধা ছিল।

নিহত কৃষকের নাম চৌধুরী মিয়া (৪০)। তিনি দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার বাসিন্দা। 

ঠিক কী কারণে হত্যা করা হয়েছে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারছেন না। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ। মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে নিয়ে গেছে তারা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদিঘী এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে৷ বিস্তারিত পরে বলতে পারব।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬