সড়ক দুর্ঘটনায় এমপি নুরুল আমিন আহত

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ PM
আহত সংসদ সদস্য নুরুল আমিনকে হাসপাতালে নেওয়া হচ্ছে

আহত সংসদ সদস্য নুরুল আমিনকে হাসপাতালে নেওয়া হচ্ছে © সংগৃহীত

কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন।

সংসদ সদস্য নুরুল আমিনের গাড়ি চালক মনির হোসেন বলেন, বিকেলে এমপিকে নিয়ে কুমিল্লা থেকে মিরসরাই যাচ্ছিলাম। মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি ও আমি আহত হয়েছি।

এ বিষয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, মঙ্গলবার সকালে ব্যবসায়িক কাজে কুমিল্লায় গিয়েছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বিকেল ৩টার দিকে ফেরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে এড়াতে গিয়ে তার বহনকারী গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় এমপি মুখ, মাথা ও কোমরে আঘাত পান। পরে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। 

বারইয়ারহাট পৌরসদরের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬