মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার

৩০ জানুয়ারি ২০২৬, ১২:২৫ AM
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার

মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার © সংগৃহীত

রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে অপহরণের শিকার তিন বছরের শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয় এক ব্যাটারির রিকশাচালক। এ ঘটনায় মুগদা থানায় মামলা হয়। ছেলেটির বাবা সুইজারল্যান্ড প্রবাসী। সপরিবারে তারা সুইজারল্যান্ডেই থাকতেন। তবে এক বছর আগে মা-ছেলে দেশে ফিরে ঢাকার সবুজবাগে থাকছেন।

অপহরণের ঘটনার বর্ণনায় মুগদা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বুধবার শিশুটির মা ডাক্তার দেখাতে মুগদা হাসপাতালে যান। দুপুর ১টার দিকে হাসপাতালের সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। বাচ্চাকে রিকশায় বসিয়ে রেখে পানি কিনতে দোকানে গেলে রিকশাচালক বাচ্চাকে নিয়ে চলে যায়।

শিশুটির মা ফিজিওথেরাপিস্ট সুমাইয়া আক্তার মিলি বলেন, আমি মুগদা হাসপাতালের নিচ থেকে ব্যাটারির রিকশায় উঠে গেইটের বাইরে পানি নিচ্ছিলাম। ও (ছেলে) রিকশার মধ্যে দাঁড়িয়ে খেলছিল। আমি নিতে চাচ্ছিলাম কিন্তু ও নামেনি। রিকশাওয়ালা ভাইটা আবার বলছিল ‘বাচ্চাটা নামতে চাচ্ছে না, থাক। আপনি বিলটা দিয়ে আসেন’।

মিলি বলেন, আমি গিয়ে পানির বিলটা দিতে দিতে পেছনে ফিরে তাকিয়ে দেখি রিকশা আর বাচ্চা উধাও। কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে দৌড়াইছি। সবাইকে জিজ্ঞেস করছি। কিন্তু একেবারে উধাও।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9