সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট পরিচালক উদ্ধার

০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ AM
সুন্দরবন

সুন্দরবন © ফাইল ছবি

সুন্দরবনের খালে ভ্রমণে গিয়ে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (০৪ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে। খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, দাকোপের বানিয়াশান্তা ইউনিয়নে অবস্থিত রিসোর্টসংলগ্ন এলাকায় যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে সুন্দরবনে ভ্রমণে এসে বনদস্যুদের হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত হন শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার সুন্দরবনসংলগ্ন কেনুর খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মুক্তির জন্য দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল।

আরও পড়ুন: মধ্যরাতে দুই ভূমিকম্পে কাপল দেশ, উৎপত্তিস্থল ছিল কোথায়?

স্থানীয় প্রশাসন ও বনবিভাগ সূত্র জানায়, শুক্রবার দুপুরে নারী-পুরুষসহ চার পর্যটক রাজধানী ঢাকা থেকে সুন্দরবনে ভ্রমণে আসেন। তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘গোল কানন’ রিসোর্টে বুকিং নিয়ে রাত যাপনের উদ্দেশ্যে অবস্থান করেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক একটি নৌকায় করে বনের ছোট খালে ঘুরতে বের হন।

এ সময় রিসোর্টসংলগ্ন ওই খাল থেকে সশস্ত্র বনদস্যুরা নারীসহ পাঁচজনকে জিম্মি করে নিয়ে যায়। পরে রাতে দুই নারী পর্যটককে ছেড়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে দস্যুরা। জিম্মি থাকা তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950