টেকনাফে খেলার মাঠ থেকে ৬ শিশু–কিশোর অপহরণ

০১ ডিসেম্বর ২০২৫, ০১:০০ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:০০ AM
খেলার মাঠ থেকে ছয় শিশু–কিশোরকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা

খেলার মাঠ থেকে ছয় শিশু–কিশোরকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্বপাড়ায় খেলার মাঠ থেকে ছয় শিশু–কিশোরকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃতদের মধ্যে দুজন কৌশলে পালিয়ে এলেও চার কিশোর এখনো দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছে।

অপহৃত কিশোররা হলো টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালীর অছিউর রহমানের ছেলে মো. মামুন, আবুল কাসেমের ছেলে আনোয়ার হোসেন, মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন, হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক, আইয়ুব আলীর ছেলে মো. শাহিন এবং মো. আব্দুল্লাহর ছেলে মো. ইসমাইল।

এ বিষয়ে বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় শিশু–কিশোররা খেলাধুলা করার সময় পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী লোকজন তাদের ছয়জনকে জিম্মি করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহৃতদের বয়স ১৩ থেকে ১৭ বছর।

হাফেজ আহমদ আরও বলেন, স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। 'আমরা ও পুলিশ মিলে অপহৃতদের উদ্ধারে পাহাড়ে তল্লাশি চালাচ্ছি। রাত সাড়ে ৯টা পর্যন্ত চারজনের খোঁজ পাওয়া যায়নি। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছে বলে ধারণা করছি।'

এদিকে কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৭২ জনকে অপহরণ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মুক্তিপণের বিনিময়ে তাদের ফেরত পাওয়া গেছে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

তিনি বলেন, অপহৃত শিশু–কিশোরদের উদ্ধারে আমরা কাজ করছি।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬