মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ AM
উদ্ধারকৃত স্কুল ছাত্রী

উদ্ধারকৃত স্কুল ছাত্রী © টিডিসি ফটো

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অপহরণের পাঁচ দিন পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার তনু (১৫)। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দেবপুর গ্রামের ইউপি সদস্য সোহরাব উদ্দিনের মেয়ে।

পরিবারের সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর সকালে সামিয়া স্কুলে যাওয়ার পথে ধর্মঘরের নিজনগর গ্রামের রায়সুল ইসলাম টুটুল ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁকে একটি অন্ধকার ঘরে আটকে কয়েক দিন নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরদিন ২ ডিসেম্বর সামিয়ার বাবা মাধবপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং–৮০) করেন। পরিবার ও স্থানীয়দের সহায়তায় ৫ ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লার চেংগাহাটি গ্রামের সুলতান মিয়ার বাড়ি থেকে সামিয়াকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারের পর সামিয়া জানান, তাঁকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল এবং শারীরিক নির্যাতন করা হয়।

সামিয়ার বাবা ইউপি সদস্য সোহরাব উদ্দিন বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়েকে যে নির্মমভাবে অপহরণ ও নির্যাতন করা হয়েছে, আমি এর সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’

স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়েছে। প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি।

অভিযুক্ত রায়সুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারকে উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬