টঙ্গীতে খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর ‘স্বনির্মিত অপহরণ নাটক’ উন্মোচন

২৮ অক্টোবর ২০২৫, ১২:২৮ PM
মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী

মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর (৬০) অপহরণ রহস্যের অবসান ঘটেছে। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য—নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, তাকে কেউ অপহরণ করেনি বরং পুরো ঘটনাই ছিল তার নিজের পরিকল্পিত আয়োজন। তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, মুফতি মুহিব্বুল্লাহ নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন এবং ঘটনাটিকে অপহরণ হিসেবে উপস্থাপন করেন।

যে সময় ও স্থান থেকে তাকে তুলে নেওয়ার দাবি করা হয়েছিল, সেই সময়ের একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় কোনো অপহরণের প্রমাণ মেলেনি।

সামাজিক মাধ্যমে ‘মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী’ নামে পরিচিত এই আলেম দাবি করেছিলেন, ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করা হয়। পরদিন পঞ্চগড়ের একটি স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদমাধ্যমে জানান। তিনি আরও বলেছিলেন, অপহরণের আগে উড়ো চিঠিতে একাধিকবার হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর নির্যাতনের শিকার হন।
 
তবে মঙ্গলবার সকালে জুলকারনাইন সায়েরের সামাজিক মাধ্যমে দেওয়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, নির্দিষ্ট সময় ও স্থানে এমন কোনো অপহরণের ঘটনা ঘটেনি।
 
পুলিশের ভাষ্য, এটি একটি পরিকল্পিত ‘স্বনির্মিত অপহরণ নাটক’। এর উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। তদন্ত কর্মকর্তারা বিষয়টির পেছনের মানসিক ও ব্যক্তিগত কারণগুলো খতিয়ে দেখছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন সবার একটাই প্রশ্ন—কেন এমন নাটক সাজালেন মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী? সেই প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950