ওয়াশরুমের কথা বলে পালালেন পুলিশ পাহারায় থাকা চিকিৎসাধীন আসামি

২৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ AM
আসামি ইসমে আজম খান ওরফে সোহাগ

আসামি ইসমে আজম খান ওরফে সোহাগ © সংগৃহীত

চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলার ইসমে আজম খান ওরফে সোহাগ নামের এক চিকিৎসাধীন আসামির পুলিশ পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, সোহাগের বাড়ি চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায়। তিনি চাঁদপুর সদর মডেল থানার মামলা নং–৮৪ ও ধারা–৩৮২/৪১১/৩৪-এর এজাহারনামীয় আসামি।

থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতাল থেকে প্রস্রাব করার জন্য ওয়াশরুমের কথা বলে কৌশলে পুলিশ পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

আরও পড়ুন: সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রীর গলায় ফাঁস

এদিকে, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, পলাতক আসামি ইসমে আজম খান ওরফে সোহাগের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

ঘটনার পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬