চাঁদপুর-২ আসন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী

১১ জানুয়ারি ২০২৬, ১২:১২ PM
ডা. মো. আব্দুল মোবিন

ডা. মো. আব্দুল মোবিন © সংগৃহীত

চাঁদপুর-২ সংসদীয় আসনের নির্বাচনী মাঠে নাটকীয় মোড় এসেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার পর আপিলের মাধ্যমে আবারও প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আব্দুল মোবিন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আসনটির নির্বাচনী হিসাব-নিকাশে নতুন সমীকরণ যুক্ত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম এ অনুষ্ঠিত শুনানিতে তার করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর-সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. মো. আব্দুল মোবিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন। আমি মতলবের মানুষকে সাথে নিয়ে  সুখী সমৃদ্ধ মতলব গড়তে চাই।’

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন তাদের আবেদন শুনানি শেষে সিদ্ধান্ত জানায়। 

ডা. মো. আব্দুল মোবিন প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬