বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০২ PM
সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন

সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন © সংগৃহীত

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ আদালতে আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজ ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে জমা দিয়ে বৈধ করার চেষ্টা করার অভিযোগ রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ সংঘটনের অভিযোগও রয়েছে।

আবেদনে আরও বলা হয়, এসব অভিযোগ অনুসন্ধানকালে জালাল উদ্দিন ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা একাধিক ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, যা স্বাভাবিক নয় এবং অত্যন্ত সন্দেহজনক। প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয় যে, মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যেই এসব ব্যাংক হিসাবে লেনদেন করা হয়েছে।

দুদক আশঙ্কা প্রকাশ করে জানায়, যেকোনো সময় এসব হিসাব থেকে অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। এ কারণে রাষ্ট্রের স্বার্থ রক্ষায় জালাল উদ্দিন ও তার স্বার্থসংশ্লিষ্টদের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর একই অভিযোগে চাঁদপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬