কলকাতায় এসএফআই নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ

১১ মার্চ ২০২৬, ১১:১৪ AM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ১১:২২ AM
 কলকাতায় এসএফআই নেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

 কলকাতায় এসএফআই নেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ © সংগৃহীত

কলকাতার বেলেঘাটা এলাকার এক ছাত্রী কমরেড এসএফআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্যের মধ্যে একজন নেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। অভিযুক্ত ও অভিযোগকারিণী, দু’জনেই এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য।

সূত্রের খবর, বুধবার থেকে এসএফআইয়ের কলকাতা জেলার সম্মেলন শুরু হওয়ার কথা। সম্মেলনের আগে অস্বস্তি এড়াতে সিপিএমের পক্ষ থেকে অভিযোগটি চাপা রাখার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত নেতা পার্টিতেও পরিচিত এবং তিনি রাজ্য কমিটির সদস্য। লিখিতভাবে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত সংগঠন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

অভিযোগে বলা হয়েছে, ছাত্র নেতা দীর্ঘদিন ধরে ওই ছাত্রী কমরেডের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল। পরে অভিযোগকারিণী জানতে পারেন, ওই নেতার আরও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। সম্পর্ক থেকে দূরে সরে আসার জন্য ওই নেতা তাকে ‘ইন্টেলেকচুয়ালি নিম্নমানে’ বলেও অপমান করেছেন।

এসএফআইয়ের একাংশের দাবি, অভিযোগের প্রভাবে ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তাকে বলা হয়েছে বিষয়টি বাড়াতে না, কারণ ওই নেতা কলকাতা জেলা এসএফআইয়ের সভাপতি বা সম্পাদক পদেও প্রতিযোগিতায় রয়েছেন। এই পরিস্থিতিতে শীর্ষ নেতৃত্ব প্রবল অস্বস্তির মধ্যে পড়েছে।

এর আগে দমদম-লেকটাউন এলাকার এক এসএফআই নেতার বিরুদ্ধে মদ্যপান প্রস্তাব, ফাঁকা ফ্ল্যাটে ডাকা ও যৌন সম্পর্কের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকেও এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় পদত্যাগ করতে হয়েছিল। সম্প্রতি এক মহিলা কমরেডের অভিযোগে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কয়েকদিন আগে রাজ্য কমিটির সদস্য যুবনেতা ইন্দ্রজিৎ ঘোষকও একই অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছেন। [সূত্র: সংবাদ প্রতিদিন]

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9