৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎

১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ AM
 ‎ আটককৃত মাদক কারবারী

‎ আটককৃত মাদক কারবারী © টিডিসি ফটো

‎হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে মো. শামীম মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গ্রেফতারের সময় ৩২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। আটককৃত শামীম ওই গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: হবিগঞ্জ
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950