এক মাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

১২ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ PM
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক, পিএসসি

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক, পিএসসি © সংগৃহীত

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৭০ জন চোরাকারবারিকে আটক করা হয়। পাশাপাশি ২৯টি গুলিসহ ৬টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক, পিএসসি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ৬৬৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত বিজিবির বিভিন্ন সেক্টর ও অধীন ব্যাটালিয়নের সমন্বিত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৯১ বোতল ফেনসিডিল, ৯৬১ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৬৩৪টি ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ১১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮০৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২৩৫টি ইনজেকশন, ৩০৪ গ্রাম হেরোইন ও ৫৫ হাজার ৩২৪টি নেশাজাতীয় ট্যাবলেট।

এ ছাড়া বিজিবির অভিযানে ১৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে। একই সময়ে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিসেম্বর মাসে ২ হাজার ৫৬৩টি সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9