র‍্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

০৯ জানুয়ারি ২০২৬, ১২:২০ PM
মাদক কারবারি গ্রেপ্তার

মাদক কারবারি গ্রেপ্তার © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জের সদরে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। অভিযানে মোট ৫০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (র‍্যাব-৫) সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি দুপুরে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। 

এ সময় ব্যাটারিচালিত ইজিবাইকে করে আসা তসিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার ইজিবাইকের টুলবক্স তল্লাশি করে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম জানায়, উদ্ধারকৃত হেরোইন গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মো. জসিম উদ্দিন (৪৫)-এর কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তার দেওয়া তথ্যে র‍্যাবের আরেকটি দল একই দিন অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতবাড়ির ডাইনিং রুম সংলগ্ন বাথরুমের ফলস সিলিংয়ের ওপর থেকে আরও ২০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬