চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

০৩ মার্চ ২০২৬, ০৮:০৪ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ PM
ইকোপার্কে হেঁটে যাচ্ছ শিশু ইরা

ইকোপার্কে হেঁটে যাচ্ছ শিশু ইরা © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে শিশু জান্নাতুল নাঈমা ইরা হত্যাকাণ্ডের ঘটনায় বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যাকাণ্ডের মূল আসামি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল। তিনি বলেন, ইকোপার্কে সাত বছরের শিশুহত্যার মূল আসামি বাবু শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, ঘটনার দিন সকাল ১০টা ৩৬ মিনিটের দিকে গ্রপ্তার হওয়া আসামি শিশু ইরার হাত ধরে ইকো পার্কের দিকে নিয়ে যাচ্ছে, যা এই মামলার তদন্তে সবচেয়ে বড় মোড় হিসেবে কাজ করেছে।

এদিক আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু ইরার। শিশুটির মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের প্রস্তুতি নেওয়া হবে।

এ ঘটনায় রবিবার রাতে শিশুটির মা রোকেয়া বেগম সীতাকুণ্ড থানায় মামলা করেন। প্রাথমিক তথ্য বিবরণীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম।

এর আগে, শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।  

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9