চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৭ জানুয়ারি ২০২৬, ০১:০৩ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:১০ AM
গ্রেপ্তার মাদক কারবারি এব্রান আলী

গ্রেপ্তার মাদক কারবারি এব্রান আলী © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র‍্যাব। নিজ বসতবাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকার হেরোইন উদ্ধারসহ চিহ্নিত মাদক কারবারি এব্রান আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থেকে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধীদের আইনানুগভাবে গ্রেপ্তারে র‍্যাব সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব বলছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন এলাকাগুলোয় অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়। এ সময় গোপন সূত্রে জানতে পারে  চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এব্রান আলী নিজ বাড়িতে হেরোইন মজুদ করে রেখেছে। 

পরে রাত ১টা ৫ মিনিটের দিকে অভিযানে গিয়ে এব্রান আলীকে আটক করে র‍্যাব। তার হেফাজতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগ থেকে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা ৩.১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তার আসামি এব্রান আলী এবং উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬