জাতীয় নির্বাচন ও গণভোটের বিধিমালা নিয়ে প্রজ্ঞাপন জারি, দেখুন এখানে

১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ PM
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন (ইসি) © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালাসহ নির্বাচনি সকল কার্যক্রম নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণসহ নির্বাচনের বিধিমালা নিয়ে ইসির জারি করা প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণবিধি-২০২৫ এ সংশোধন এনেছে নির্বাচন কমিশন। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনও প্রার্থী জনসভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জনসভার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পুলিশ কর্তৃপক্ষ সেই স্থানে চলাচল ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের ওপর অন্য কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড টানানো যাবে না। উক্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড-এর কোনও প্রকার ক্ষতিসাধন তথা বিকৃতি বা বিনষ্ট করা যাবে না। 

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

প্রজ্ঞাপনে প্রচারসামগ্রীর বিষয়ে বলা হয়, সংসদীয় আসনের প্রত্যেক ইউনিয়ন বা পৌরসভা বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড প্রতি একটি অথবা সমগ্র নির্বাচনি এলাকায় ২০টি, যা অধিক হয়, এর অতিরিক্ত বিলবোর্ড ব্যবহার করা যাবে না। কোনও প্রার্থী বা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি, কোনও নির্বাচনি এলাকার একক কোনও জনসভায় একইসঙ্গে ৩টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণার জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বিধান ছিলো। ইসি একে দেড় লাখ টাকা করার প্রস্তাব দেয়।

এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

প্রজ্ঞাপনগুলো দেখুন এখানে

368_GonoVote_Schedule12112025

369_RO_ARO12112025 

367_Schedule12112025 (1)

নিকডু-চমেকের ডায়ালাইসিস সেবা: স্যান্ডোরের সঙ্গে চুক্তির মে…
  • ১০ নভেম্বর ২০২৬
পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950