ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এ সময়সীমা ঘোষণা করেন। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিলও ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ভোটার তালিকা করেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো হয়েছে। আচরণবিধিতে পরিবর্তন, সংশোধন করা হয়েছে। সবার পরামর্শে হয়েছে এসব পরিবর্তন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। গণতান্ত্রিক ধারা, কাঙ্ক্ষিত সংস্কারের জন্য এ নির্বাচন।’

এর আগে নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ড করা হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আখতার আহমেদ।

এছাড়া, রাতে এক বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: জোট করলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে

জানা গেছে, বিটিভি ও বাংলাদেশ বেতারে নির্বাচনের তফসিল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমেও বিটিভির সরাসরি সম্প্রচার করা তফসিল ঘোষণা লাইভ করা হয়েছে।

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950