এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন 

১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ PM
এনসিপির নারী প্রার্থীদের একাংশ

এনসিপির নারী প্রার্থীদের একাংশ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থী তালিকায় মনোনয়ন পেয়েছেন তাসনিম জারাসহ ১৪ নারী। তবে তালিকায় জায়গা পাননি সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুমদের মতো পরিচিত মুখ।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের সদস্যসচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা–৯ আসন থেকে লড়বেন ডা. তাসনিম জারা। এ ছাড়া ঢাকা–১৭ আসন থেকে ডা. তাজনূভা জাবীন, ঢাকা ১২ থেকে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-২০ নাবিলা তাসনিদ, ফরিদপুর–৩ সৈয়দা নীলিমা দোলা, নওগাঁ– ৫ আসন থেকে মনিরা শারমিন, সিরাজগঞ্জ–৩ আসন থেকে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম–১০ সাগুপ্তা বুশরা মিশমা, খাগড়াছড়ি থেকে মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন।  

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬