নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  

১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ PM
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল © টিডিসি ফটো

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শুভেচ্ছা মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে টিএসসি থেকে শুরু করে ভিসি চত্বর হয়ে ক্যম্পাসের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিন করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনি এসে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, তরুণ প্রজন্মের প্রথম ভোটকে বিগত তিনটি জাতীয় নির্বাচনে পরিকল্পিতভাবে বঞ্চিত করার মধ্য দিয়ে দেশে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই স্বৈরাচারী, অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গ  সংগঠন ছাত্রদল টানা ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে।

তিনি বলেন, ‘দীর্ঘ দমন-পীড়নের সময় পেরিয়ে দেড় বছর ধরে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি— যেখানে আমাদের কাঙ্ক্ষিত প্রথম ভোটের অধিকার প্রতিষ্ঠা একটি প্রধান লক্ষ্য।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘দীর্ঘদিন পর বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটের সুযোগ এসেছে। গত চারটি জাতীয় নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বিপন্ন করেছে। আমরা তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছি। আমরা কেউ জানি না—জাতীয় নির্বাচনে ভোট দেওয়া কেমন অভিজ্ঞতা।’

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

তিনি বলেন, ‘এখন সামনে এসেছে আমাদের কাঙ্ক্ষিত সুযোগ। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আমরা উৎসবমুখর পরিবেশে যোগ্য প্রার্থী ও যোগ্য প্রতীকে ভোট দেব। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন যে বিধিনিষেধ দিচ্ছে, ছাত্রদল তা সর্বোচ্চভাবে পালন করবে এবং সহযোগিতা করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্রের পথে ফিরে আসুক। বিশ্বের দরবারে বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক।’

ছাত্রশিবির নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ, মধ্যরাতে মুক্তি
  • ১৫ জুলাই ২০২৬
ইউসিবি ব্যাংকে জনবল নিয়োগ, বয়স ৪০ হলেও করতে পারবেন আবেদন
  • ১৫ জুলাই ২০২৬
দেশের প্রায় অর্ধেকই তরুণ, কর্মক্ষমদের প্রায় ৪ কোটি এখনো কর্…
  • ১৫ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির পাঁচ বিষয়ের পরীক্ষা শুরু, দুপুরে ‘লংমার্চ’ কর্মসূচ…
  • ১৫ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের রি-ইউনিয়ন জানুয়ারিতে
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence