আবরার ফাহাদের জন্মদিনেই হচ্ছে নির্বাচন, অনুভূতি জানিয়ে যা বললেন ফাইয়াজ

১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ PM
আবরার ফাহাদ ও আবরার ফাইয়াজ

আবরার ফাহাদ ও আবরার ফাইয়াজ © সংগৃহীত

ছয় বছর আগে ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের জন্মদিন ১২ ফেব্রুয়ারি। ঠিক সেই দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

পোস্টে ফাইয়াজ লেখেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সহ ঠিক থাকলে আগামী ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ১২ই ফেব্রুয়ারি তারিখটা আমাদের কাছে এমনিতেই বিশেষ। ভাইয়ার জন্ম তারিখও ১২ই ফেব্রুয়ারি ১৯৯৮, বৃহস্পতিবার। It would have been his 28th birthday if he were alive.

তিনি আরও লেখেন, আমাদের প্রজন্মের জন্য প্রথম ভোট দেওয়ার সুযোগ আসছে। যদিও ১৩ সপ্তাহ টার্মের ৯-১০ সপ্তাহের মাঝে নির্বাচন পড়বে আমাদের জন্য, ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দয়ার উপরেই ঢাকার বাইরের পোলাপানের ভোট দেওয়া নির্ভর করবে। আমাদের দেশে নির্বাচন আসলে ডিসেম্বরের শেষে হওয়ায় সবচেয়ে উত্তম।

জামালপুরে নারী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাত্র ১ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে সিটি ব্যাংক
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের ফ…
  • ৩১ আগস্ট ২০২৬
রোজার পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোরও কারণ দেখছি না
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনালের ফলাফল দেখা যাবে ৫টা থেক…
  • ৩১ আগস্ট ২০২৬
চীন সফরে ৫ অর্জনের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩১ আগস্ট ২০২৬