নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন: প্রধান উপদেষ্টা

১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস © ফাইল ছবি

দেশের রাজনৈতিক দলসমূহ, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং দেশের জনগণের প্রতি আহবান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে।’

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়ে এক অভিনন্দন বার্তায় এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বার্তায় বলেন, ‘এ তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে।’

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব—এই আমার দৃঢ় বিশ্বাস।’

জামালপুরে নারী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাত্র ১ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে সিটি ব্যাংক
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের ফ…
  • ৩১ আগস্ট ২০২৬
রোজার পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোরও কারণ দেখছি না
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনালের ফলাফল দেখা যাবে ৫টা থেক…
  • ৩১ আগস্ট ২০২৬
চীন সফরে ৫ অর্জনের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩১ আগস্ট ২০২৬