সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর, দেখুন গুরুত্বপূর্ণ তারিখ

১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জাতীয় সংসদের ৩০০ আসনে ভোটগ্রহণ এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এর ওপর গণভোটের সময়সূচি প্রকাশ করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ভোটার তালিকা করেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো হয়েছে। আচরণবিধিতে পরিবর্তন, সংশোধন করা হয়েছে। সবার পরামর্শে হয়েছে এসব পরিবর্তন, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। গণতান্ত্রিক ধারা, কাঙ্ক্ষিত সংস্কারের জন্য এ নির্বাচন।’

এর আগে নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ড করা হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আখতার আহমেদ।

এছাড়া, রাতে এক বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী মূল তারিখগুলো হলো

নির্বাচন ও গণভোট–সংক্রান্ত সময়সূচি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার)।

মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি ২০২৬ (রবিবার)।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন: ১১ জানুয়ারি ২০২৬ (রবিবার)।

আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার) থেকে ১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার)।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার)।

চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: র২১ জানুয়ারি ২০২৬ (বুধবার)।

নির্বাচনী প্রচারণার সময়সীমা: ২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) সকাল পর্যন্ত।

২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081