নোয়াখালীতে কবরস্থানে আগ্নেয়াস্ত্র দেখে ৯৯৯-এ কল, অতঃপর…

০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ PM
নোয়াখালীতে কবরস্থানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নোয়াখালীতে কবরস্থানে আগ্নেয়াস্ত্র উদ্ধার © টিডিসি ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে ভাঙা একটি কবরের ভেতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র দেখে ৯৯৯-এ ফোন করেন স্থানীয় এক বাসিন্দা। 

আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগদীশপুর এলাকা থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাঙা কবর থেকে দেশি তৈরি ৫টি নতুন একনলা বন্দুক এবং ১টি পাইপগান উদ্ধার করে।

আরও পড়ুন: নিজ ঘরে মিলল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, কলটেকার কনস্টেবল শাখাওয়াত ফোনটি গ্রহণের পরই দ্রুত বেগমগঞ্জ থানায় অস্ত্র উদ্ধারের বিষয়ে অবহিত করেন। উদ্ধার অভিযান তদারক ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই রেজাউল করিম।

পরে জানা যায়, ঘটনাস্থলটি নোয়াখালী-লক্ষীপুর সীমান্ত এলাকায় অবস্থিত এবং প্রশাসনিকভাবে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত। তাই উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

মাকে বঁটি দিয়ে হত্যা, কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সেই শি…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950