৯৯৯-এ ফোন পেয়ে মহিষ বোঝাই দুইটি ডাকাতির ট্রাক উদ্ধার

১৮ নভেম্বর ২০২৫, ০১:০৪ PM
৯৯৯-এ ফোন পেয়ে মহিষ বোঝাই দুইটি ডাকাতির ট্রাক উদ্ধার

৯৯৯-এ ফোন পেয়ে মহিষ বোঝাই দুইটি ডাকাতির ট্রাক উদ্ধার © সংগৃহীত

গাজীপুর সদরে মহিষবোঝাই দুইটি ট্রাক ডাকাতির পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের দ্রুত অভিযানে ট্রাক দু’টি উদ্ধার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে হারিনাল বাজার এলাকায় এক পথচারীর ফোনে এ ঘটনা প্রকাশ পায়।

পথচারী জানান, মহিষভর্তি দুই ট্রাকের ড্রাইভারদের মারধর করে নামিয়ে দিয়ে একদল ডাকাত ট্রাক দুটি নিয়ে পালিয়ে গেছে। মারধরের শিকার দুই ড্রাইভার তার সামনেই কান্নাকাটি করছিল। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. আকবর হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানায় দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য বার্তা পাঠান। পুরো অভিযানের তদারকি ও সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মো. আব্দুল বারী।

আরও পড়ুন: হাসিনার মৃত্যুদণ্ড: টিএসসিতে গরু-খাসি ভোজ ঢাবি শিক্ষার্থীদের

সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে মানবকল্যাণ যুবসংঘের সামনে থেকে দুই ট্রাক আটক করতে সক্ষম হয়। এসময় একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তি গাজীপুর সদরের শামীম আহমেদ (৩২), যিনি মুরগী শামীম ও গোল্ডেন শামীম নামেও পরিচিত।

পুলিশ জানায়, সিলেট থেকে রাজশাহী যাওয়ার পথে মহিষবোঝাই দুই ট্রাক গাজীপুরে ডাকাতির শিকার হয়। এ ঘটনায় ড্রাইভার লোকমান হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা রুজু করেছেন। বাকি ডাকাতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী এসআই মিজানুর রহমান ৯৯৯-কে পুরো ঘটনা নিশ্চিত করেছেন।

স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9