পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়ায় যুব মহিলা লীগের ২ নেত্রী গ্রেপ্তার

১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ PM
গ্রেপ্তার যুব মহিলা লীগের দুই নেত্রী

গ্রেপ্তার যুব মহিলা লীগের দুই নেত্রী © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই দিনে দুই যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ও শনিবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেত্রীরা হলেন টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী‌ এবং একই কমিটির সহসভাপতি পারভীন আক্তার (পারুল)। জোনাকীকে শনিবার ও পারুলকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্তে তাদের দুজনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে পারুলকে ও শনিবার দুপুরে জোনাকীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা বাধে তাদের। তখন আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজী নামের ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন এসআই রাব্বি মোরসালিন।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬