আ.লীগের ঢাকা লকডাউন কর্মসূচি

গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ PM
গোপালগঞ্জ সদর থানা

গোপালগঞ্জ সদর থানা © সংগৃহীত

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জের সদর ও কোটালীপাড়া থানায় পৃথক দুটি সন্ত্রাসবিরোধী মামলা করা হয়েছে। মামলায় মোট ৩৬৭ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৯৬ জনের, বাকি অজ্ঞাতনামা ২৭১ জন। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এ মামলায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পুত্র শেখ নাইমকে প্রধান আসামি করা হয়েছে। মোট ৩১৮ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর দিকে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনসহ মোট ২৯ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এ কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬