রাজধানীতে ঝটিকা মিছিল: আ. লীগের আরও ১০ নেতাকর্মী গ্রেপ্তার

১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের সাথে জড়িত থাকার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুরের কমলনগর থানার চর লরেঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ওরফে সাগর (৩৩), গোপালগঞ্জ সদর সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক জুয়েল বালা (২৬), বরিশালের উজিরপুর থানা ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৪৫), ভাটারা থানার ৪০নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সালমান হোসেন ইমন (৩২), নরসিংদীর পলাশ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি কারিউল্লা সরকার (৫২), ভাটারা থানার ৪০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তানভীর হক নাদিম (৩৩), ঢাকা মহানগর তেজগাঁও থানার ২৪নং ওয়ার্ডের ১ নং ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ূন মিয়া (৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয় (২৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান নাঈম (২৩) ও ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সদস্য নাসিরুল ইসলাম হিমেল (৩৫)।

ডিবির বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত ডিবির একাধিক টিম রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুধু পরীক্ষায় উত্তীর্ণ নয়, দক্ষতা-সৃজনশীলতা ও মূল্যবোধও অর…
  • ২০ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারকে ২ বছরে ৫ থেকে ৬ বার সতর্ক করা হয়েছিল, দ…
  • ২০ মে ২০২৬
শুধু প্রযুক্তি জানলে হবে না, সৃজনশীল, মানবিক ও দক্ষও হতে হবে
  • ২০ মে ২০২৬
শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের ঘোষণা দিলেন প্রধ…
  • ২০ মে ২০২৬
রামিসা হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানব…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081