রাজধানীতে বিদেশী অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬ নভেম্বর ২০২৫, ১১:০৭ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১১:০৯ PM
ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজু (৩০) কে একটি বিদেশী রিভলভারসহ গ্রেপ্তার করেছে র‍্যাব ২।

আজ রবিবার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি হইতে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) খিলগাঁও থানাধীন নবীনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। 

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬