যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৮ PM
ছাত্রলীগ নেতা তিতাস উদ্দিন

ছাত্রলীগ নেতা তিতাস উদ্দিন © সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

তিতাস উদ্দিন ওই গ্রামের শাহ আলমের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁঞা জানান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস নিজ বাড়িতে অবস্থান করছেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ছয়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬