ঢাবির পাঁচ গেটে তালা দেওয়ার ঘটনায় ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বহিষ্কার

১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৩ PM
পাঁচ গেইটে তালা

পাঁচ গেইটে তালা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিভিন্ন এলাকার পাঁচটি প্রবেশদ্বারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় ঐ পাঁচটি প্রবেশদ্বারের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

সাময়িক বহিষ্কার করা নিরাপত্তা প্রহরীরা হলেন: শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. শাহ আলম ও মো. সেলিম, চারুকলা অনুষদের মাঝের গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. সংগ্রাম হোসেন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের প্রহরী মো. সাইফুল ইসলাম, কার্জন হলের পিছনের গেটের মো. আলী আহমেদ। তাদেরকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি এলাকার প্রবেশদ্বারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তালা দেয়। ঘটনার প্রেক্ষিতে ১২ নভেম্বর ঐ পাঁচটি প্রবেশদ্বারে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আর যারা ঐ প্রবেশদ্বারে তালা লাগিয়েছিল তাদেরকে খুঁজা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।‘

 

গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন পুতিন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬