মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

১১ নভেম্বর ২০২৫, ১১:৪৬ PM
রাজু ভাষ্কর্যের পাদদেশে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে

রাজু ভাষ্কর্যের পাদদেশে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ‘আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেব আমরা’ বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (১১নভেম্বর) মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল শুরু করে কলা ভবন, মলচত্বর ও ভিসি চত্বর হয়ে রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। 

এ সময় সূর্যসেন হলের ভিপি আজিজুল হক বলেন, জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য দেশব্যাপী আওয়ামী লীগ লকডাউনের নামে যে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে বিএনপির মহাসচিব বলেছেন তিনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নিবেন। ছাত্রজনতার পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই এটা কি আপনার ব্যক্তিগত নাকি দলীয় অবস্থান? নাকি বক্তব্যের ভুল স্বীকার করবেন? আমরা আশা করব শীঘ্রই আপনি ভুল স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন।

তিনি আরও বলেন, সারা দেশকে একটি পক্ষ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দোষররা আবার দিল্লির পতিত যে ফ্যাসিস্ট তাদেরকে ফিরিয়ে আনার জন্য দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। জুলাই জনতা থাকতে খুনি আওয়ামী লীগের যাদের হাতে দুই হাজার শহীদের রক্তে রঞ্জিত সেই শহীদ ও আহত গাজীদের এবং বাংলাদেশের ১৬ বছর ধরে অব্যাহতভাবে ফ্যাসিবাদী গুম, খুন ও আয়নাঘর সৃষ্টি করে যেভাবে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল তার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।

রিয়াজুল ইসলাম জুহা বলেন, ৫ আগস্টের পর থেকে তথাকথিত বৃহৎ রাজনৈতিক দলের কিছু নেতা পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিপন্থী বক্তব্য ও গণহত্যাকারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন জাতির জন্য লজ্জাজনক।

বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9