আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে তিতুমীর কলেজে  ছাত্রশিবিরের বিক্ষোভ

১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৩ PM
ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি আমতলী মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসের মূল ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম ও সেক্রেটারি মুনতাসির আনসারিসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তাদের ‘লীগ ধর, জেলে ভর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, ‘ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘যুবলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘আলু না গণভোট, গণভোট গণভোট’, ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’- ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মিছিল শেষে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বলেন, শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছে, তার বিচার এখনো হয়নি। দিনের ভোট রাতের অন্ধকারে হয়েছে, তারও বিচার এখনো হয়নি। যেসব ভাই গুমের শিকার হয়েছেন, তারা এখনো বাড়ি ফেরেননি। জুলাইয়ে যে ভাইয়েরা রক্ত দিয়েছে রাস্তায়, তাদের রক্তের দাগ এখনো লেগে আছে।

তিনি বলেন, এই রক্তের দাগ শুকানোর আগেই তারা আবার নাশকতা শুরু করেছে। আমরা এই নাশকতা রুখে দেব। যেখানে লীগকে পাব, তাদের জন্ম থেকে যত অপকর্ম করেছে, সেসবের হিসাব আজই চুকিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি ও পুলিশ দিয়ে হামলার দায় আজ বুঝিয়ে দেওয়া হবে। আজ মুজিববাদের কফিনে শেষ পেরেকটি গাঁথা হবে।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬