রাজধানীতে ছাত্রলীগ সন্দেহে একজন আটক

১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ছাত্রলীগ সন্দেহে নির্জন আমিন খান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। 

ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৪ বছর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ছাত্রলীগ সন্দেহে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামতে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। 

কোনো ব্যক্তি নাশকতা করতে পারে, এমন সন্দেহ হলেই তাকে আটক করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬