রাজধানীতে ককটেলসহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আটক

১২ নভেম্বর ২০২৫, ০১:১৬ PM
 মো. আব্দুর রহমান

মো. আব্দুর রহমান © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুইটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। ‎বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক ব্যক্তি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ৯নং দেউলিয়া ইউনিয়ন মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। 

তিনি বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভোলা জেলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬